ওমেরা রেনেবল এনার্জির সাথে কেডিএসের চুক্তি
আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক :: শেয়ারবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজের সাথে ওমেরা রেনেবল এনার্জি লিমিটেড একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওমেরা রিনেবল এনার্জির সহযোগীতায় কোম্পানি প্রাঙ্গনে কোম্পানির রুফটপ সোলার ফটোভোলটাইক সিস্টেমের দ্বারা উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য বিলিং সিস্টেম কাজ করবে। রুফটপ সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করে, কোম্পানি শুধুমাত্র তাদের বিদ্যুতের উৎসকে বৈচিত্রময় করবে না বরং একটি পরিস্কার সবুজ পরিবেশে অবদান রাখবে।


Leave a Reply