নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনের ২৪০ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের পর এবার উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। শনিবার (১১ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ জন কর্মকর্তা রয়েছেন।

পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের ওএসডি করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে। চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই শুরু হবে নির্বাচনকালীন সরকার। এরমধ্যে প্রশাসনে বড় ধরনের এ পদোন্নতি দেওয়া হলো।

জানা গেছে, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মতো। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা বেড়েছে। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপসচিবকে যুগ্ম সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

গত ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ কর্মকর্তা। তার আগে ২০১৬ সালের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

২০০৯-১৪ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিল। গত সরকারের আমলে পদোন্নতি পাওয়া ২ হাজার ৫২৮ কর্মকর্তার মধ্যে সচিব পদে ৭৮ জন, অতিরিক্ত সচিব পদে ২৯৩, যুগ্ম সচিব পদে এক হাজার ৯১ এবং উপসচিব হিসাবে ১ হাজার ৬৬ জন পদোন্নতি পান।

১. তালিকা দেখতে ক্লিক করুন

২. তালিকা দেখতে ক্লিক করুন

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *