আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন আবারও (২০২৪-২৫ মেয়াদ) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া তিনজন হলেন – ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন।
গত ২৩ ডিসেম্বর এবিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এজিএমে এবিবির সদস্যরা আরও দুজন কর্মকর্তা নির্বাচিত করেছেন। তারা হলেন– নতুন সেক্রেটারি জেনারেল প্রাইম ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং ট্রেজারার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান।
১৬ সদস্যের নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *