আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

|
আন্তর্জাতিক ডেস্ক

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ মার্চ ২০২৬ তারিখে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। তবে সেদিন খালি চোখে চাঁদ দেখা কঠিন হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বছর রোজা ৩০ দিন পূর্ণ হতে পারে।

হিসাব অনুযায়ী, ১৯ মার্চ থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত চার দিনের ঈদুল ফিতরের ছুটি হতে পারে। এরপর ২৩ মার্চ সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে সবশেষ সিদ্ধান্ত চাঁদ দেখা সাপেক্ষে ঘোষণা করবে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মুন সাইটিং কমিটি। তবুও বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *