আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ অটোকার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন বাংলাদেশ অটোকার্সের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেসের। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।

আর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, প্যাসিফিক ডেনিমস, রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *