আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- রেনাটা, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সেন্ট্রাল ইন্সুরেন্স, বিচ হ্যাচারি এবং সায়হাম টেক্সটাইল । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা। এদিন কোম্পানিটির ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারি ৬৬ লাখ এবং সায়হাম টেক্সটাইল ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *