আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০টি কোম্পানির মধ্যে ১৭৩টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ১০ শতাংশ।
আর ১৬ টাকা বা ১০ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসিআই লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ১০ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ১০ শতাংশ, পপুলারল লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, ইসলামী ব্যাংকের ৯.৯২ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৯.৭৫ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৭৫ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *