নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৮২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি’র শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫৭ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৬.৯৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমবি ফার্মার ৬.৪১ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৫.৪০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৫৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৫৪ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ, এপোলো ইসপাতের ৪.২৫ শতাংশ এবং রিজেটে টেক্সটাইল মিলস লিমিটেডের ৪ শতাংশ দর কমেছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *