নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড ঘোষিত রাইট শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ১০ টাকা মূল্যের ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার প্রতিটি ৩০ টাকা মূল্যে (শেয়ারপ্রতি ২০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার ইস্যু করেছে কোম্পানিটি। বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার ইস্যু করা হয়। এর মাধ্যমে মোট ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা মূলধন সংগ্রহ করা হয়েছে।
রাইট শেয়ারের অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ ও রাইট ইস্যুসংক্রান্ত খরচে ব্যবহার করবে।
রাইট শেয়ার ইস্যুর ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *