নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩১ কোটি ৪১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি সাতটির মধ্যে রয়েছে- ডিবিএইচ ফাইন্যান্স, আলহাজ টেক্সটাইল, সেনা কল্যাণ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিচ হ্যাচারি, বাংলাদেশ স্টিল এবং ব্যাংক এশিয়া পিএলসি। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিবিএইচ ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ৪ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ২৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্সুরেন্স।
অন্য ৪টি কোম্পানির মধ্যে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা, বিচ হ্যাচারির ২ কোটি ৯০ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যাংক এশিয়া পিএলসির ১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *