নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৯১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিলিভার কনজ্যুমার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, এসিআই লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৪১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৮৮ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৪২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এসিআই লিমিটেডের। কোম্পানিটির ৩৬ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য সাতটি কোম্পানির মধ্যে- মেঘনা সিমেন্ট মিলসের ৯ কোটি ৪৪ লাখ ২৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৪৭ লাখ ৩২ হাজার টাকা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি ১৭ লাখ ২৩ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫৩ লাখ ৪৩ হাজার টাকা, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৫২ লাখ ৭৪ হাজার টাকা এবং ব্রাক ব্যাংক পিএলসির ৩৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *