নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির আজ ৩৯ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৮ লাখ ৫৫ হাজার টাকার।
৩২ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইস্ক্রিম, ওরিয়ন ইনফিউশন, ইজেনারেশন, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, ফারইস্ট নিটিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *