আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৯১টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৫৮ শতাংশ।
আর ১৩ টাকা ৬০ পয়সা বা ৮.৯৮ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই সিরিঞ্জের ৮.৫৫ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৮.৩৫ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ৬.৩৯ শতাংশ, সাইহাম কটনের ৫.৬১ শতাংশ, স্কয়ার টেক্সটাইলসের ৫.৫৭ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৫.০৮ শতাংশ এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ৪.৯৯ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *