আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৬টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।
আর ১৬ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইফ পাওয়ারটেকের ৯.৮৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৫৫ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯.০৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৫২ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৮.৫১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.১০ শতাংশ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭.৪৯ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *