আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৭২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৮.০৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৫.৭১ শতাংশ।

আর ৮ টাকা ১০ পয়সা বা ৫.৬১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাস ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৪.৭১ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৪.৪২ শতাংশ, ইবনে সিনা ফার্মার ৪.২৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.১৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৪.১৬ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৩.৯৪ শতাংশ দর কমেছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *