আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী সরকারের প্রথম কর্মদিবসে দেশের শেয়ারবাজার উত্থানে রয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৭৯৬ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ রোববার ডিএসইর লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৩.৭৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৬৯.৩৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৮ ও ২২০২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭৯৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮০টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারদর।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *