নিজস্ব প্রতিবেদক: প্রতারণার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত ফুয়াং ফুডের এমডি মিয়া মামুন।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার বনানী থানা পুলিশ তার কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে। বিজনেস আইকে নিশ্চিত করেছেন বনানী থানা পুলিশ।
সূত্র বলছে-ময়মনসিংহে হওয়া একটি প্রতারণা মামলায় তিনি ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন। গতকাল জাপান থেকে দেশে ফিরেছেন তিনি। আজ তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাকে-ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফুওয়াং-ফুড কোম্পানিটির সাথে যোগাযোগ করা হলে তারা – মামলাটি ভুয়া বলে দাবি করেন। এবং রাজনৈতিক বলে উল্লেখ করেন। আইনগতভাবে আইনজীবীর মাধ্যমে মামলা মোকাবেলা করবেন বলে-ও জানান।
মিথ্যা মামলায় হয়রানি করার জন্য ফুওয়াং-ফুড কোম্পানিটি-ও আইনগতভাবে অগ্রসর হবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত- শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিয়া মামুন।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *