আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ মে দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ এই দরপতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছে ১০ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, পাওয়ারগ্রিড, ইউনিলিভার কনজুমার, ন্যাশনাল ব্যাংক, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, কহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা এবং ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে এই ১০ কোম্পানি যোগ করেছে ১২.৭৮ পয়েন্ট। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সূচক টেনে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি চেষ্টা ছিল ট্রাস্ট ব্যাংকের। আজ ডিএসইর সূচকে প্রতিষ্ঠানটি ২.৬০ পয়েন্ট যোগ করেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটি সূচকে ১.৭৮ পয়েন্ট যোগ করেছে। ১.২৮ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজুমার ১.১৯ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১.১৪ পয়েন্ট, লাফার্জহোলসিম ১.১১ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.১১ পয়েন্ট, কহিনুর কেমিক্যাল ১.০২ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ০.৭৮ পয়েন্ট এবং ব্র্যাক ব্যাংক ০.৭৭ পয়েন্ট যোগ করতে সক্ষম হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *