আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং লিমিটেডের শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে। গত কয়েক দিন ধারাবাহিক দাম বৃদ্ধির কারণে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে প্রায় ৭২ শতাংশ। যে কারণে ডিএসই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।
ডিএসই জানিয়েছে, ঢাকা ডাইংয়ের শেয়ার দাম বৃদ্ধি নিয়ে ১৩ আগস্ট কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছিল ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়াটির দাম বেড়েছে বা বাড়ছে।
উপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৩ আগস্ট নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ০৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৪০ পয়সা। আর গত ১৩ আগস্ট শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা বা ৭১.৪২ শতাংশ। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *