আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড এর আইপিও আবেদন আজ রোববার থেকে শুরু হচ্ছে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পক্রিয়ায় থাকা দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও চাঁদা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ ৯ জুন থেকে। এ আবেদন গ্রহণ চলবে আগামী ১৩ জুন বৃহস্পতি বারপর্যন্ত।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে ২৪ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়েছিল। বিডিংয়ে টেকনো ড্রাগসের কাট-অব প্রাইস (প্রান্তঃসীমা মূল্য) নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। তবে আইপিও আবেদনে ৩০ শতাংশ কমে অর্থাৎ ২৪ টাকা করে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কেনার সুযোগ পাবেন।এদিকে পূর্বে অনুষ্ঠিত বিডিংয়ে ১৪৩ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বোচ্চ ৩৪ টাকা দরে শেয়ার কেনার প্রস্তাব করে। আর সর্বনিম্ন ১৫ টাকা করে একজন দর প্রস্তাব করেন।

গত ৭ মার্চ ২০২৪ টেকনো ড্রাগস লিমিটেডকে আইপিও মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আইপিওর মাধ্যমে টেকনো ড্রাগস কাট অব প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্ট সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য ১০০ কোটি টাকার মধ্যে বরাদ্দ ছিল ২১ কোটি ২৫ লাখ টাকা। এই টাকার শেয়ার পেতে নিলামে যোগ্য বিনিয়োগকারীদের প্রতিজন সর্বোচ্চ ৪২ লাখ ৫০ হাজার টাকার এবং সর্বনিম্ন ২০ লাখ টাকার দর প্রস্তাব করেছিল এবং মাত্র ৫০ জন যোগ্য বিনিয়োগকারী ৩০ টাকা করে এই বরাদ্দকৃত শেয়ার পেয়েছেন।
টেকনো ড্রাগসের ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAV) ২৭.৭৪ টাকা। পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২.৫৭ টাকা। ওই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে ইপিএস ৩.২৫ টাকা।

আইপিও থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *