নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৬ টাকা ডিভিডেন্ড পাবেন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২৯ টাকা ২৫ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সা।

আগামী ১৩ জানুয়ারি, ২০২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *